spot_img

রিয়াদের বিমানবন্দর ও আমেরিকান ঘাঁটিমুখী ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদির

সৌদি আরব জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমেরিকার সেনা সদস্য অবস্থানরত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। দেশটির দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এসব হামলা ঠেকিয়ে দিয়েছে।

রবিবার (১ মার্চ) বিকেলে সৌদি পক্ষ জানায়, রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়নি।

সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমানঘাঁটির আশপাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বিমানবন্দরের কাছের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা এবং তার শব্দ শুনতে পেয়েছেন।

একই সঙ্গে দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইনের বিমানবন্দরও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এ ঘটনায় আবুধাবির বিমানবন্দর স্থাপনায় সংঘটিত ঘটনায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি আরবে আমেরিকার ঘাঁটি ও সেনা সদস্য রয়েছে। তবে এ অঞ্চলে আমেরিকার বড় সামরিক স্থাপনাগুলো বাহরাইন ও কাতারে অবস্থিত।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ