সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে।
রবিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। সংবাদ সংস্থাটি আরও বলেছে, তাদের প্রতিনিধিরাও এসব বিস্ফোরণের শব্দ শুনেছেন।
সূত্র : এএফপি











