রমজান আসার আগেই বেগুন ও শসার কেজি ঠেকেছে ৮০ টাকায়। ছুটির দিনের বাজারে প্রায় সব সবজির দামই বাড়তি। সয়াবিন তেল, ডাল, ছোলা, বেশনসহ ইফতার তৈরির পণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারও বেশ চড়া। এদিন বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৮০টাকায়। বেগুনের দামও উঠেছে ৮০টাকা। একদিনের মধ্যেই এসব সবজির দাম ২০ থেকে ৫০টাকা পর্যন্ত বেড়েছে। বেড়েছে সব ধরনের ফলের দামও। খেজুর, আপেল, মাল্টার দাম সবচে বেশী বেড়েছে।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।
বিক্রতারা জানান, রমজান সামনে থাকার কারণে প্রতি বছরই এই সময় সবজির দাম বাড়ে। এছাড়াও সিন্ডিকের কারণে দাম বাড়ে।
একজন বিক্রেতা বলেন, গতকাল বেগুন বিক্রি করেছি ৫০ টাকা কেজি, আজকে বেগুন ৮০ টাকা কেজি, গোল বেগুন ৭০ টাকা কেজি। গাজর শশা সহ বেগুন, এই ৩ টার দাম অনেক বেশি।
আরেক বিক্রেতা বলেন, রমজান সামনে থাকায় সিন্ডক করে সবজির দাম বাড়িয়ে ফেলা হয়েছে। শুধু যে খুচরা বাজারে দাম বেড়েছে ব্যাপারটা তেমন নয়, পাইকারী বাজারে দাম বাড়ার ফলেই এখানে দাম বেড়েছে।
মাছের বাজারও চড়া। সব ধরণের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত বাড়তি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশী। গরুর মাংশ কেজিতে বেড়েছে ৫০টাকা। দেশী মুরগী ৬শ আর সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান আড়তে মাছের সঙ্কট থাকায় বাজারে তার প্রভাব পড়েছে।
তাদের একজন বলেন, আড়তে গেলে মাছ পাইনা। এই জন্য বাজারে মাছের দাম বেড়ে গেছে। আর যে কোনও কিছুর সঙ্কট হলেতো দাম এমনিতেই বেড়ে যায়।











