spot_img
spot_img

আল-শিফা হাসপাতাল থেকে সরে গিয়েছে ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী কয়েকদিন গাজ্জার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের হামলা চালিয়ে ওই এলাকা থেকে অবশেষে ট্যাংক ও যানবাহন সরিয়ে নিয়েছে।

সোমবার (১ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু লাশ পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের আশেপাশে কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু পচে গলে গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী বাহিনী গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেয়ার পর এবং এটিকে সম্পূর্ণরুপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভেতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের এবং এর চারপাশের ভবনগুলোর ভিতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ