আসন্ন ঈদুল ফিতরের আগেই লকডাউন তুলে দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। এ নিশ্চয়তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরাও খুব কঠোর ব্যবস্থা নেব।
শাহজাহান খান বলেন, আমরা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি না। লকডাউন যদি করতে হয় করার মতো করতে হবে। আর যদি শিথিল করতে হয় তাহলে সবার জন্য শিথিল করতে হবে।
এর আগে আজ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন এ দফায় লকডাউনের পর গণপরিবহন চলতে পারে। তিনি শ্রমিকদের আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।











