spot_img
spot_img

লালখান বাজার মাদরাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন আহমাদের জানাযা সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা মহিউদ্দিন (মঙ্গলবার) ভোর চারটায় বাঁশখালি বাহারছড়াস্থ নিজ বাসভবনে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন

মঙ্গলবার (৩১মে ) বাদ যোহর চট্টগ্রাম বাঁশখালি বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় বিভিন্ন মাদরাসার মুহতামিম, প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ