spot_img
spot_img

লেবাননে হামলার প্রতিবাদে আমেরিকার সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে ইরান।

সোমবার (১ জুন) ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার সঙ্গে বার্তা বিনিময় বন্ধের সিদ্ধান্ত নেয়। লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সব ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন। যেকোনো লঙ্ঘনের পরিণতির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী থাকবে।”

ইরানের অবস্থান হলো, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর না হলে আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা এগোবে না। তেহরান মনে করে, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতি বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কার্যকর আলোচনা সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি আমেরিকার সঙ্গে যেকোনো চুক্তির অপরিহার্য শর্ত। একইসঙ্গে তিনি আমেরিকার অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বার্তাকে আলোচনার পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন।

ইরানের দাবি, গাজ্জা ও লেবাননে ইসরাইলি অভিযান বন্ধ, লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার এবং যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ছাড়া তেহরানের অবস্থান বদলাবে না।

সূত্র : রয়টার্স, তাসনিম, আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ