spot_img
spot_imgspot_img

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন শিবসেনার নেতা একনাথ শিন্ডে

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার নেতা একনাথ শিন্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) রাতে রাজভবনে শপথবাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিশ।

এর আগে এই দুই নেতা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের পর দেবেন্দ্র ফডনবিশ প্রথম একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার কথা জানান।

ভারতের সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের প্রমাণ দিতে বিধানসভায় ভোটাভুটি আয়োজনের নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরই গত বুধবার উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেন। ঠাকরের পদত্যাগের ঘোষণার পর বিজেপি মিষ্টি বিতরণ করে।

এদিকে, সরকার গঠনের জন্য নিজেদের ১৭০ জন এমএলএর সমর্থন রয়েছে বলে দাবি করেছে বিজেপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ