শান্তি সমাবেশ শেষে দলীয় আভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষে এক মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের সুষ্ঠু বিচার দাবি করেছেনখেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সোমবার (৩১ জুলাই) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় শহীদ হাফেজ রেজাউল করিমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দকে দায়ী করে বলেন, আপনাদের কথিত শান্তি সমাবেশের এই হলো শান্তির নমুনা! আপনারা এই খুনের দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না। প্রশাসনকে অবশ্যই
তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।










