spot_img

আবার ডিএমপিতে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

পুলিশের অনুমতি না পেয়ে আজ ১ আগস্ট বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে না পেরে দলের ঘোষিত ৪ আগস্টের নতুন কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে আবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তারা ডিএমপির সদর দফতরে যাবেন বলে জানিয়েছে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন।

তিনি জানান, আজ মঙ্গলবার (১ আগষ্ট) বিকাল ৪টায় আগামী ৪ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল স্ব-শরীরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাবে ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ