খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় কাউন্সিল ও উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার (২ আগস্ট) সকাল ১০টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরের জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদরাসা মাঠে সম্মেলনে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সম্মেলনে দেশবরেণ্য ও শীর্ষ উলামায়ে কেরামগণ এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ১২০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
প্রতিনিধিরা কাউন্সিলে সভাপতি এবং সেক্রেটারি নির্ধারণ করবেন। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন জাতীয় কাউন্সিল ও উলামা-মাশায়েখ সম্মেলনে যথাসময়ে প্রতিনিধিদের উপস্থিতি এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার এ আন্দোলনে সবার সহযোগিতা কামনা করেছেন।











