spot_img
spot_img

ইউরোপে প্রধান গ্যাস পাইপলাইন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পাইপলাইনের মেরামতি সংক্রান্ কারণ দেখিয়ে আগামী তিন দিন গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

রাশিয়া এর আগে এই পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়েছে।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো গ্যাসের সরবরাহ কমাচ্ছে এবং নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ তারা আর চালু নাও করতে পারে বলে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে জ্বালানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও তুলেছে। তবে মস্কো এমন অভিযোগ অস্বীকার করেছে।

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে চলে যাওয়া “নর্ড স্ট্রিম-১” পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার বৃহত্তম ক্রেতা দেশ জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ