নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় বিএনপি-পুলিশ সংঘর্ষেশ ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপিদলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখেন। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে তাদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।











