spot_img
spot_img

চট্টগ্রামে ইসতিসকার নামাজ আদায়ের সাথে সাথেই নামল মুষলধারে বৃষ্টি

মাহবুবুল মান্নান


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৃষ্টির জন্য বিভিন্ন পেশার হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুনাজাতে অনাবৃষ্টি থেকে মুক্তি লাভের জন্য কান্নাকাটি করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন মুসল্লীরা।

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনির ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, মোনাজাত শেষ হওয়ার পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয় এই এলাকায়। এতে উপস্থিত মুসল্লীরা আপ্লুত হয়ে ইমামকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ