মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

ইহুদীবাদী সন্ত্রাসীদের বুলেট কেড়ে নিল ৩ ফিলিস্তিনীর প্রাণ

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনী যুবক শাহাদাতবরণ করেছেন।

রোববার (১ নভেম্বর) ফিলিস্তিনের আল খলিল বা হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।

এছাড়া দখলদার ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী আল-খলিল শহরের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের নাবলুসেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে আমজাদ আলিওভি নামের একজন কারাবন্দীর বাড়িতে হানা দেয় রক্তপিপাসু ইসরাইলি সেনারা।

পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকা থেকেও ফিলিস্তিনিদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সম্প্রতি গাজায় হামলা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য এলাকাতেও হামলা বাড়িয়ে দিয়েছে। আরব আমিরাত, বাইরাইন ও সুদান দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে ইসরাইলি আগ্রাসন বেড়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img