টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির।
রবিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংবাদমাধ্যম রয়টার্স এর খবরে বলা হয়।
খবরে বলা হয়, কোভিড শনাক্ত হলেও ৪২ বছরের সাকির অবস্থা গুরুতর নয়। করোনার টিকা নিয়েছেন তিনি। উপসর্গগুলোও খুব জটিল নয়।
জানা যায়, সর্বশেষ গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকি। এ সময় তারা মাস্ক পরিহিত ছিলেন এবং সামাজিক দূরত্বের অংশ হিসেবে নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব বজায় রাখেন। তবে সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাওয়া থেকে বিরত ছিলেন।
এদিকে প্রেসিডেন্ট বাইডেনেরও শনিবার কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তার নেগেটিভ এসেছে।












