spot_img
spot_img

আমেরিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সোমবার শত শত যুদ্ধবিমান নিয়ে তাদের সর্ববৃহৎ যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এ সামরিক মহড়া বন্ধ না করলে শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে বলে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া।

এই মহড়া শুরুর পর আমেরিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

সাম্প্রতিক সময়ে আমেরিকা দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ধরনের সামরিক মহড়ার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সর্বশেষ দুই দেশের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া জানিয়েছে- যদি এই মহড়া বন্ধ না করা হয়, তাহলে পরবর্তী সব পরিণতির দায় ওয়াশিংটনকেই বহন করতে হবে।

উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে, তখন দুই দেশ এ মহড়া শুরু করল। আগামী শুক্রবার পর্যন্ত এ মহড়া চলবে।

যৌথ এ মহড়ার নাম দেওয়া হয়েছে “দ্য ভিজিল্যান্ট স্টর্ম”। উত্তর কোরিয়া আরেকটি পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে এমন আশঙ্কার মধ্যে এ মহড়া চালাচ্ছে দুই দেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ