ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পানি সঞ্চয় বাঁধ নির্মাণ ও শক্তি উৎপাদন প্রকল্পে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) বিনিয়োগ করতে আগ্রহী।
গত রবিবার (১ জানুয়ারি) পানি ও জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চায়না কোম্পানি সিআরবিসির প্রধান ও বেশ কয়েকজন কারিগরি কর্মকর্তা তাসখন্দে আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী আবদুল লতিফ মনসুরের সঙ্গে দেখা করেছেন এবং আফগানিস্তানের এসব প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সিআরবিসির কর্মকর্তারা আফগানিস্তানের পানি সঞ্চয় বাঁধ নির্মাণ ও জ্বালানি উৎপাদন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রনালয় চীনা বিনিয়োগকারীদের আগ্রহের জন্য সন্তোষ প্রকাশ করেছে ও তাদের এসব প্রকল্প নির্মাণের জন্য বিনিয়োগের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও আরিয়ানা নিউজ











