spot_img

বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে : বুলু

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যেসব জায়গায় রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে তা জাতীয় সরকার মেরামত করবে, বিএনপি এককভাবে করবে না।

তিনি বলেন, বিচারব্যবস্থা ও আইনের শাসন ধ্বংস হয়ে গেছে। এগুলোর মেরামত করা দরকার। রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে সমমনা সব রাজনৈতিক দল নিয়ে আগামী দিনে নির্বাচন করতে হবে।

সোমবার (২ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ বাংলাদেশে আন্দোলন-সংগ্রাম চলছে। গত ৭ ডিসেম্বর আমাদের পার্টি অফিসের সামনে পুলিশ নেতাকর্মীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। গত একমাসে আমাদের ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারপরও আমরা বাংলাদেশের মানুষের সামনে ১০ দফা আন্দোলনের একটা রূপরেখা দিয়েছি।

তিনি আরও বলেন, দেশে চার লাখ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। আমরা বারবার বলেছি কারা এই খেলাপির সঙ্গে জড়িত তাদের নাম প্রকাশ করুন। কিন্তু সরকার তা করেনি। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে আওয়ামী পরিবারের সদস্যরা বিশ্বধনীদের খাতায় নাম লিখিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ