অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র এলাকায় মাঝ-আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত ও আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন।
সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে উড্ডয়ন করছিল অন্য একটি হেলিকপ্টার। সেটি আকাশে উড়তেই দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গেই একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে।
পুলিশ জানায়, দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হেলিকপ্টার দুটির আরও অন্তত ৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু ও একজন নারীর অবস্থা আশঙ্কাজনক।











