সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২ জানুয়ারি) সর্বশেষ জানাযার নামাজ শেষে আজিমপুর করবস্থানে দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।










