আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা নির্বাচন নিয়ে অত উদ্বিগ্ন নই। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে, যা সুষ্ঠুভাবে এবং সময়মতোই হবে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে।
সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, নির্বাচনের বহুদিন বাকি। দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচন নিয়ে দুই মাস আগে আলোচনা হয়। আর বাংলাদেশে কী ঢং। সবাই এক বছর আগেই হইচই শুরু করে। এটা খুবই দুঃখজনক।
নির্বাচনে সবার অংশগ্রহণ পদ্ধতির সমালোচনা তিনি আরও বলেন, আমেরিকায় চাইলে যে কেউ নির্বাচন করতে পারে না। যে দলের সমর্থন কম তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে না। আমাদের দেশে চাইলেই যে কেউ নির্বাচন করতে পারে। এটা একটা মজার দেশ।











