spot_img
spot_img

ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে; আশঙ্কা রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেওয়া এক ভাষণে এ কথা বলেন লাভরভ।

তবে এই অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনো প্রমাণ দেখাতে পারেননি। তার ভাষণের আগে ইউক্রেনের ওপর আগ্রাসন চালানোর প্রতিবাদে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা বৈঠকটি থেকে উঠে যান।

ভাষণে লাভরভ মূলত ইউক্রেনে রুশ অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন।

এ সময় তিনি অভিযোগ করেন যে ইউরোপ আলোচনার কথা না তুলে, তার ভাষায়, রুশ ভীতির ধুয়া তুলেছে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ