spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য দিন কাটালো চট্টগ্রাম; শনাক্ত ২৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২৮ জন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৪৭৫ জনে।

বুধবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার এক দশমিক ৫৯ শতাংশ।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ