আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে “জেরুজালেমের বুকে ইসরায়েলী সন্ত্রস: বিশ্ব মানবতার দায়বদ্ধতা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) “আল কুদস গ্লোবাল উইক বাংলাদেশ” এর ব্যনারে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জনাব ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেব বলেন।
তিনি বলেন, আমি তিন বার ফিলিস্তিনে গিয়েছি, ইসরায়েলী বর্বরতাকে দেখেছি, আমি জেরুজালেমকে হৃদয়ে ধারন করি, ভালবাসি। ফিলিস্তিনের সাথে বাংলাদেশ ছিল আছে এবং থাকবে। সরকার শুধু একটি এম্বাসী খুলে দিয়েই ফিলিস্তিনের প্রতি দায়িত্ব শেষ হবে না বরং তাদের আর্তসামাজিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতা বাড়িয়ে দিতে হবে।
আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাস্তবায়ন কমিটির বাংলাদেশী এম্বাসাডর মুহাইমিনুল হাসান রিয়াদ ফিলিস্তিনে ইসরায়েলী নৃশংসতার চিত্র তুলে ধরে মনবাধিকার সংগঠন ও কর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দখলাদার ইসরায়েলীরা শুধু ফিলিস্তিনে অবৈধ রাজত্ব কায়েমের স্বপ্ন দেখে না বরং গেটা পৃথিবীতে ত্রাস তৈরির ষড়যন্ত্র করছে, আজ যদি ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে আমরা জোরালো ভূমিকা না রাখি তাহলে কাল আামদের দেশেও তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মোকাদ্দাসকে ফিলিস্তিনের সম্পদ ও অধিকার মর্মে বাংলাদেশের সকল শিক্ষাকার্যক্রমে তার ইতিহাস পাঠ্য করার জোর দাবী জানান।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক জনাব আসাদ পারভেজ। তিনি তার প্রবন্ধে ফিলিস্তিন ও জেরুজালেমের ইতিহাস ও ইসরায়েলী সন্ত্রাসের উৎপত্তি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং তিনি বাংলাদেশের সকল পাঠ্যসূচীতে ফিলিস্তিন ও জেরুজালেমকে তুলে ধরার দাবী করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাসানী অনুসারী পরিষদের সম্মানিত সেক্রেটারী শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, কিভাবে বেলফোর চুক্তির মাধ্যমে ধোকাবাজি করে ফিলিস্তিনীদেরকে ঠকিয়ে ইহুদী জায়নবাদীরা ফিলিস্তিনের ভুমি দখল করে আছে। গত শত বছরের বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি ফিলিস্তিন ও আল-আকসার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি মুসাফিরের পরিচালক ওমর ফারুক আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, বিশেষ করে তরুণদের নিকট দুইটি বিষয় স্মরণ করিয়ে দিয়ে চাই। প্রথমত ফিলিস্তিনিরা আমাদের ভাই। তারা নিয়মিত নির্যাতিত হচ্ছে। নারী ও শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের কথা ভুলে গেলে চলবে না। তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। দ্বিতীয়ত- ফিলিস্তিন আমাদের ছিল, আছে এবং থাকবে। কোন দখলদার সন্ত্রাসী বাহিনীর কব্জায় আল-কুদসকে ছেড়ে দেওয়া হবে না। আল-কুদস দখলে রাখতে না পারলে মদীনা ও বাইতুল্লাহও হাত ছাড়া হয়ে যাবে।
তিনি আরও বলেন, আজ ইউক্রেনের উপর হামলা হওয়ায় পশ্চিমা বিশ^ একাট্টা হয়ে পুতিন সরকারের বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করছে। অথচ এরাই ফিলিস্তিনিদের
উপর আক্রমন হলে মুখে কুলুপ এটে বসে থাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের এম্বাসেডর চট্টগ্রাম ইউনিভার্সিটির আরবী বিভাগের ছাত্র হোসাইন রেজা। তিনি কিভাবে ইহুদীরা আমেরিকানদের ঘারে সওয়ার হয়ে ডলারের রাজত্ব কায়েম করে রেখেছে এবং ক্রিপ্টোাকরেন্সির মাধ্যমে কিভাবে বিশ্বকে বিশেষ করে মুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থাকে দুবল করে দিতে চায়, তার ব্যাখ্যা দিয়েছেন। জায়নবাদীদের দখল থেকে আল-কুদসকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতিক, তিনি ফিলিস্তিনের মানবাধিকার রক্ষায় দেশী বিদেশী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।










