spot_img
spot_img

রাশিয়া বা ইউক্রেন, কোনো পক্ষেই নেই ন্যাটো: পোলিশ প্রেসিডেন্ট

ইউক্রেনে চলমান সংকটে ন্যাটো কোনো পক্ষেই নেই এবং পোল্যান্ড ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

বুধবার (২ মার্চ) পোল্যান্ডের লাস্ক বিমানঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দুদা বলেন, পোল্যান্ড ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না। ইউক্রেনে চলমান রুশ হামলায় ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে পোল্যান্ড চলমান সংঘাতে যোগ দিচ্ছে না।

দুদা আরও বলেন, আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না কারণ এটি আরও বড় পরিসরে সামরিক সংঘাতের পথ খুলে দেবে। আমরা সেই সংঘর্ষে যোগ দিতে চাই না। ন্যাটোও সেই সংঘাতের পক্ষে নয়। আমরা মানবিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে আছি। কোনোভাবেই আমরা ইউক্রেনের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না।

এ সময় দুদা জোর দিয়ে বলেন, পোল্যান্ড ও ন্যাটো ‘ইউক্রেনের পাশে দাঁড়ানো’ অব্যাহত রাখবে।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ