ইরানের হামলার জেরে তেহরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার এবং ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে দেশটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দাও জানিয়েছে।
রবিবার (১ মার্চ) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে থাকা তাদের দূতাবাস বন্ধ করা হচ্ছে এবং রাষ্ট্রদূতসহ কূটনৈতিক মিশনের সব সদস্যকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, আমিরাতের ভূখণ্ডে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের বিভিন্ন এলাকায় চালানো ইরানের প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলা ছিল আগ্রাসী আঘাত, যা বেসামরিক স্থাপনাগুলোকেও আঘাত করেছে।
মন্ত্রণালয় আরও বলেছে, এসব হামলায় আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর এবং বিভিন্ন সেবাসংক্রান্ত স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে নিরস্ত্র বেসামরিক মানুষ সরাসরি ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র : আল জাজিরা











