spot_img

দাবি ইরানের; নেতানিয়াহুর কার্যালয়ে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরাইলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।

এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন।

তবে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরাইল এবং আমেরিকার আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।

সূত্র: তাসনিম নিউজ এসেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ