ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি জানিয়েছেন, দেশটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং আত্মরক্ষার জন্য যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করবে। তিনি বলেছেন, ইরান কখনো যুদ্ধের সূচনা করে না এবং তাদের সামরিক পদক্ষেপ কেবল আত্মরক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়।
লারিজানি ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইরান দীর্ঘসময় ধরে কোনো আগ্রাসন শুরু করেনি এবং তাদের সাহসী সশস্ত্র বাহিনীও শুধুমাত্র আত্মরক্ষার জন্যই কাজ করেছে। তিনি দেশের হাজার বছরের সভ্যতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমাদের শত্রুরা ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে’ এবং আমরা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।











