spot_img
spot_img

এবার মমতার বিজেপিবিরোধী জোটে সারা দিলেন কাশ্মীরের মেহবুবা মুফতী

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে জাতীয় পর্যায়ে হিন্দুত্ববাদী বিজেপিবিরোধী দলগুলোকে জোটবেঁধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেসসহ যে ১৫ দলকে মমতা চিঠি দিয়েছিলেন, তাদের মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত দখলকৃত কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতী।

মমতার পাঠানো চিঠি টুইটে তুলে তিনি বলেন, আমি ওনার সঙ্গে একমত। গণতন্ত্র সুরক্ষিত রাখতে এবং মূল্যবোধ অটুট রাখতে বিরোধীদের একজোট হওয়া জরুরি।

এদিকে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে-রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব বহুদিন ধরেই এই বিরোধী ঐক্যের প্রয়োজনের কথা বলে আসছে।

তবে মমতার প্রস্তাব নিয়ে সোনিয়া গান্ধীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ