রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত নেই চট্টগ্রামে

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। একই সময় করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

আজ শনিবার (২ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে ৯টি ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যায়নি।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রামে দুজনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img