রমজানের প্রথম দিনেই তিন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী।
পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণে আরাবা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ দাবি করেছে, ওই ফিলিস্তিনিদের কাছে অস্ত্র থাকায় তাদের গুলি করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের আল কুদস ব্রিগেডসের তিন সদস্য শহীদ হয়েছে। তারা হলেন, জেনিনের বাসিন্দা খলিল তাওয়ালবেহ (২৪), তুলকার্মের বাসিন্দা সাইফ আবু লিবদেহ (২৫) এবং জেনিনেন সায়েব আবাহরা (৩০)।
ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তির লাশ আটকে রেখেছে ইসরাইলি বাহিনী। পরিবারের কাছে তাদের মরদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে না।










