spot_img
spot_img

আফগানিস্তানে ৩৯ টন মানবিক সহায়তা পাঠিয়েছে আরব আমিরাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ৩৯ টন মানবিক সহায়তা সামগ্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো বিমান কাবুল বিমানবন্দরে পৌঁছেছে।

শনিবার (১ এপ্রিল) আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ের বিশেষ সচিব মাওলানা আব্দুল্লাহ আজ্জাম গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এসব মানবিক সহায়তার মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, নারী, পুরুষ ও শিশুদের জন্য কাপড় ও প্রয়োজনীয় ওষুধ।

তিনি আরো বলেন, এসব মানবিক সহায়তা সামগ্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা দারিদ্র জনগণের মধ্যে বিতরণ করা হবে।

পরিশেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের পরিবর্তে আফগানদের সাথে দ্বিপাক্ষিক ও সম্প্রীতিমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ