আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের নৌবাহিনীর কর্মকাণ্ডকে জলদস্যুতার সঙ্গে তুলনা করেছেন।
তিনি বলেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানি জাহাজ ছিনতাই করছে আমেরিকার নৌবাহিনী। এরপর এসব জাহাজের কার্গো ও তেল বিক্রি করা হচ্ছে। এতে আমেরিকার লাভও হচ্ছে। আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা ইরানিদের সঙ্গে কোনো খেলা খেলছি না।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।
ট্রাম্প এমন সময় আমেরিকার নৌবাহিনীর কর্মকাণ্ডকে দস্যুতার সঙ্গে মেলালেন, যখন ইরানের হরমুজ অবরোধ নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন।
কয়েক দিন আগে ট্রাম্প বলেছেন, ইরানের ওপর বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে।
সূত্র: আল-জাজিরা











