spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের হামলায় অংশ নেবে না ফ্রান্স

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের শুরু করা হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, এই যুদ্ধ শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলায় অংশ নেওয়া ফ্রান্সের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

শুক্রবার (১ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এ যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওপরও গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ওই এলাকায় নৌচলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জ্যঁ-নোয়েল বারো বলেন, কোনো প্রণালিতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ