spot_img
spot_img

পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালালেও নীতি থেকে সরবো না : মাওলানা আখুন্দজাদা

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা।

রাজধানী কাবুলে অনুষ্ঠিত ৩০০০ আলেম ও গোত্র প্রধানদের নিয়ে অনুষ্ঠিত জিরগায় তিনি এ আহ্বান জানান।

মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা বলেন, আমাদের ওপর যদি পরমাণু অস্ত্র দিয়েও হামলা চালানো হয় তাহলেও আমরা আমাদের নীতি থেকে সরবো না।

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বলেন, ‘বিশ্ব কেন আমাদের বিষয়ে নাক গলাচ্ছে। তারা বলে, “তোমরা এটা কেন করছ না, ওটা কেন করছ না। কেন বিশ্ব আমাদের কাজে হস্তক্ষেপ করছে?”

সমাবেশে তালেবান নেতারা দেয়া ভাষণ আফগানিস্তানের সরকারি রেডিও চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। তবে সেখানে কোনো টিভি ক্যামেরা ঢুকতে দেয়া হয়নি।

সমাবেশে গত মাসে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য দোয়া করেন মাওলানা আখুন্দজাদা।

এ সময় তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রশংসা করে তিনি বলেন, এটি শুধু আফগানিস্তান নয় বরং সারা বিশ্বের মুসলমানদের জন্য গর্বের বিষয়।

নারীদের নিয়ে তালেবানের আচরণ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন একটি স্বাধীন দেশ। বিদেশিরা আমাদের নির্দেশ দিতে পারেন না। এটা আমাদের রাষ্ট্রব্যবস্থা। আর আমাদের নিজেদের সিদ্ধান্ত রয়েছে।’

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ