spot_img
spot_img

মুসলিম দেশগুলোকে ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে আফগান জিরগা

আফগানিস্তানে তিন দিনের জিরগা শেষ হয়েছে। জিরগা থেকে তালেবানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আফগান মিডিয়ার খবর অনুযায়ী, জিরগায় বেশ কয়েকটি প্রস্তাব পাস হয়।

বিশ্বের সকল দেশ বিশেষ করে ইসলামি দেশগুলোকে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

আফগানিস্তানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আফগান সম্পদ পুনরুদ্ধার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

জিরগায় অংশগ্রহণকারীরা সম্মত হন যে বর্তমান আফগান সরকারের সশস্ত্র বিরোধিতা অভ্যুত্থান হিসাবে বিবেচিত হবে।

রেজুলেশনে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া অন্য দেশে হস্তক্ষেপ করবে না, অন্য দেশের আফগানিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

আফগান নেতারা বলছেন, মাদকের বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়ার  ডিক্রিকে সমর্থন করা উচিত।

উল্লেখ্য, জিরগায় ৪ হাজারেরও বেশি আলেম, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছিলেন।

সূত্র : ডেইলি জং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ