spot_img
spot_img

আমেরিকার সামরিক ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: গারিবাবাদি

আমেরিকার নেতৃত্বে বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সংলাপের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালি মার্কিন বাহিনী নয়, ইরানের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন ১২টি দেশের প্রতিনিধিরা।

গারিবাদি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘হরমুজের সংজ্ঞা ইরানের নিয়ন্ত্রণে, সেন্টকমের অধীনে নয়।’ তিনি আরো বলেন, ‘বাহরাইনের সামরিক শীর্ষ সম্মেলন পারস্য উপসাগরের জন্য আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না।’

গারিবাদি বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হস্তক্ষেপ বন্ধ, এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় নয় নিরাপত্তা প্রতিষ্ঠা হবে না।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন ও সিরিয়াসহ ১২টি দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইনে বৈঠক করেছেন এবং প্রণালিটির মাধ্যমে ‘বাণিজ্যের অবাধ প্রবাহের প্রতি তাদের অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ