মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন আল কায়দা প্রধান শাইখ আয়মান আল জাওয়াহিরী। আফগানিস্তানের কাবুলের শিরপুরে এই হামলা চালানো হয়।
এইদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

আজ (২ আগস্ট) আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ”১ আগস্ট কাবুল শহরের শিরপুর এলাকায় একটি আবাসিক বাড়িতে ড্রোন হামলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার ধরণ জানা যায়নি। ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা সংস্থাগুলি ঘটনাটি তদন্ত করে এবং তাদের প্রাথমিক তদন্তে আমেরিকান ড্রোন দ্বারা হামলা চালানো হয়েছে বলে প্রমাণিত হয়েছে। ইমারাতে ইসলামিয়া এই হামলার ঘটনায় কঠোর ভাষায় তীব্র নিন্দা করে এবং এটিকে আন্তর্জাতিক নীতি ও দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে। এই ধরনের কর্মকাণ্ড ২০ বছরের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং অঞ্চলের স্বার্থের বিরুদ্ধে। এই ধরনের কর্মকাণ্ড পুনরাবৃত্তি বিদ্যমান অপশনগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।”
Statement of the spokesperson of the Islamic Emirate regarding the drone attack in Kabul cityhttps://t.co/WWQC4iMo4a pic.twitter.com/hobpGFMiRl
— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) August 2, 2022
সূত্র : আল জাজিরা











