spot_img
spot_img

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন এক লাখ ১৪ হাজার ১৮ হাজি

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত মোট ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে এক লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন।

আজ বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। আজকের মধ্যে সব হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ আগস্ট) হজ কার্যালয়ের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজযাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন।

চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

হজ কার্যালয়ের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ