বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আ’লীগ অপকর্মে জড়ালে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনভাবেই ছাড় পাবে না।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে, তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ