spot_img
spot_img

বিশ্বে করোনায় আরও ১৫৬৫ জনের মৃত্য

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দুই শ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯৭ হাজার ৯৪৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৭ জনের এবং শনাক্ত হয়েছে ৬৫ হাজার ২১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৯ হাজার ৪৯২ জন এবং মৃত ১৭৪ জন। ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৮ জন এবং মৃত্যু ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ৩১৬ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৪ জন এবং আক্রান্ত ১১ হাজার ৫৯৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ