spot_img
spot_img

লেখালেখি ও শিক্ষায় উৎসাহিত করতে আফগানিস্তানের অভিনব উদ্যোগ!

সকলকে লেখালেখি ও শিক্ষায় উৎসাহিত করতে দেশজুড়ে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে লেখকদের বই ছাপিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

এজন্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন “বায়হাকী বই মুদ্রণ ও প্রকাশনা” প্রতিষ্ঠানকে দায়িত্ব বুঝিয়ে দেয় তালেবান নেতৃত্বাধীন সরকার।

প্রকাশনা প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল আলিম যানওয়াক মুফতিজাদে এক সাক্ষাতকারের বলেন, এই প্রতিষ্ঠানটি আগে সরকারি প্রিন্টিং হাউজের অংশ ছিলো। প্রায় ৬০ বছর আগে চালু হয় এই প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এটি বই মুদ্রণ ও প্রকাশনার একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপ নেয়। পবিত্র কুরআন ও গবেষণা-পত্র ছাপানোর আলাদা বিভাগও তৈরি হয়। ইমারাতে ইসলামিয়ার সরকার ক্ষমতায় আসার পর অনুবাদ সাহিত্য সহ আরো বিভিন্ন ধরণের বিভাগ যুক্ত করা হয়। বর্তমানে কুরআন, গবেষণা পত্র, অনুবাদ সাহিত্য, চিকিৎসা ও বিজ্ঞান সহ আরো বিভিন্ন বিষয়ে নিয়মিত বই প্রকাশ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান।

ইমারাতে ইসলামিয়ার সরকার আসার সাথে সাথে দূর্নীতিও বন্ধ হয়ে গেছে। আগের সরকারের ২০ বছরের আমলে যা হয়নি তালেবান নেতৃত্বাধীন সরকারের সহায়তায় মাত্র ৩ বছরে তারচেয়ে আরো বেশি করে দেখাচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত বই মুদ্রণ ও প্রকাশনার এই প্রতিষ্ঠান।

এছাড়া লেখালেখি ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে এই সরকার। এর আওতায় দেশজুড়ে বিনামূল্যে বই মুদ্রণ ও প্রকাশের ঘোষণা দিয়েছি আমরা। দেশের সব প্রদেশে লেখা জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। সেরা ৫ লেখকের ৫টি বই সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে মুদ্রণ ও প্রকাশের ব্যবস্থা করা হবে। একটি পয়সাও তাদের খরচ করতে হবে না।

অপরদিকে প্রতিষ্ঠানটির কুরআন ও ধর্মীয় পুস্তক বিভাগের প্রধান ইজ্জাতুল্লাহ আবিদ বলেন, বিগত সরকার চরম দূর্নীতিগ্রস্ত ছিলো। মুদ্রণ এবং প্রকাশনায় তাদের নজর দেওয়ারও সময় হতো না।। প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর কোনো পরামর্শ পাঠানো হলে দেখা যেতো তা উপমন্ত্রী পর্যন্ত তো দূরের কথা, প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছেও পৌঁছানো হতো না। পরামর্শ বা প্রস্তাবনা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছলেও দেখা যেতো বিভিন্ন অজুহাতে সেগুলো নাকচ করে দেওয়া হতো। দূর্নীতি ও অবহেলায় ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় শেষমেশ বন্ধও করে৷ দেওয়া হয়েছিলো এই প্রতিষ্ঠানটি।

বিগত সরকারের আমলের শেষ ৫ বছর বায়হাকী বই মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি পুনরায় খুলে দেয়। প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে পূর্ণ সমর্থনের পাশাপাশি সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ