চলতি বছরে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
শনিবারও পূর্ব জেরুজালেমে ইসরাইলী পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৮ বছর বয়সী এক যুবক। খ
মানবাধিকার সংগঠনের প্রতিবেদন অনুসারে, বেশিরভাগের মৃত্যু হয়েছে ইহুদিবাদী ইসরাইলী সেনাদের গুলিতে। তাছাড়া বেসামরিক ইহুদিরাও হামলা চালান ফিলিস্তিনিদের বাড়িতে। সেসব সংঘাতে প্রাণ হারিয়েছেন বাদবাকিরা।
পরিসংখ্যান অনুসারে, প্রত্যেক পাঁচজন নিহত ফিলিস্তিনির একজন শিশু। সবচেয়ে সাড়া জাগানো মৃত্যু ছিল সাংবাদিক শিরিন আবু আকলেহর।
সূত্র : রয়টার্স











