spot_img
spot_img

নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইসরাইল : হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইল সরকার একটি জবরদখলকারী অবৈধ শাসনব্যবস্থা যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বাচনের আয়োজন করে এই অবৈধ সরকার বৈধতা অর্জন করতে পারবে না।

বুধবার (২ নভেম্বর) হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বার্তা সংস্থা আল-আহেদকে দেXয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

তিনি ইসরাইলী রাজনীতিবিদদের মধ্যে তীব্র মতপার্থক্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলে বর্তমানে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোনো গুরুত্ব হামাসের কাছে নেই।

হামাসের মুখপাত্র বলেন, সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ গোটা ইসরাইল সরকার অবৈধ এবং তেল আবিবে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা ফিলিস্তিনি জাতির শত্রু। নির্বাচনের মাধ্যমে ইসরাইল বৈধতা অর্জন করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ