spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

আজ বুধবার (২ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

নিহতের নাম হাবিস আব্দেল হাফিজ রায়ান। ৫৪ বছর বয়সী এই ফিলিস্তিনি নাগরিকের বিরুদ্ধে তল্লাশি চৌকিতে গাড়ি চাপা ও ছুরিকাঘাত করার অভিযোগ তুলেছে ইসরাইল।

ইসরাইলী বাহিনী বলেছে, গাড়ি থেকে বের হয়ে এসে ফিলিস্তিনি ব্যক্তি কুড়াল নিয়ে ইসরাইলী বাহিনীর একজন সদস্যের উপর আক্রমণ করে। এরপর ওই সেনা তাকে গুলি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ