শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে : নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরে নেজাম সরওয়ার কামাল আজিজী বলেছেন, প্রশাসনে গতি সঞ্চার করতে বিপ্লবের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আওয়ামী ফ্যাসিবাদের প্রধান দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করে বিপ্লবী সরকার গঠন করতে হবে। প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে।

আজ শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ‘সাধারণ সভা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বক্তারা সাধারণ সভায় বলেন, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, বাজার নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে নিত্য পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত চরম আত্মঘাতী হবে। দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলজুড়ে অজস্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।

তারা আরও বলেন, গুম-খুন ছাড়াও বিডিআর হত্যা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যার পরেও নির্বিঘ্নে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে পেরেছিল শেখ হাসিনা। পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও তাঁর সরকারের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। তাই এমন দায়িত্বজ্ঞানহীন কাগুজে মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় হোক, তা দেশের জনগণ চায় না। ইউরোপীয় কালচার সমকামীদের অধিকারের বিষয়টি অগ্রাধিকারপ্রাপ্ত।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আমীরে নেজাম সরওয়ার কামাল আজিজী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল খালেক নিজামী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, দপ্তর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img