spot_img
spot_img

​​​​​​​ইসরাইলকে ১০০টি ব্লু-১০৯ বাংকার ব্লাস্টার বোমা দিয়েছে আমেরিকা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং গাজ্জার স্বাধীনতাকামী এই সংগঠনটিকে ধ্বংস করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে ১০০’র বেশি বাংকার ব্লাস্টার বোমা দিয়েছে আমেরিকা।

ব্লু-১০৯ মডেলের এসব বোমার প্রতিটির ওজন দু হাজার পাউন্ড। এর বাইরেও ইসরাইলকে আরো বহু রকমের অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে আমেরিকা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল (শুক্রবার) দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত আমেরিকা তেল আবিবকে ১৫ হাজার বোমা ও ৫৭ হাজার কামানের গোলা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০০’র বেশি বাংকার ব্লাস্টার বোমা।

মার্কিন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, মার্কিন ব্লু-১০৯ বোমা কংক্রিটের তৈরি শেল্টার ভেদ করতে সক্ষম। ইসরাইল এসব বোমা ব্যবহার করে হামাসের আন্ডারগ্রাউন্ড টানেলের বিশাল নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম হবে।

এদিকে, নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আমেরিকা যখন গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরাইলকে বার বার তাগিদ দিচ্ছে তখন এই বোমা সরবরাহ করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। এটি আমেরিকার কথার সাথে কাজের মিল না থাকার প্রমাণ।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ