অবরুদ্ধ গাজ্জায় উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের বিশ্বসেরা প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ শাহাদাত বরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসরাইলি এই হামলায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও শাহাদাত বরন করেছেন বলে শনিবার ফিলিস্তনি উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা থেকে ৩০ কিলোমিটার দূরে আল-ফালুজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজ্জার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের শীর্ষস্থানীয় ফিলিস্তিনি গবেষক ছিলেন তিনি।
আল জাজিরা বলছে, অবরুদ্ধ উপকূলীয় উপত্যকার বৃহত্তম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন সুফিয়ান। বিশ্বসেরা শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছিলেন তিনি।
বিজ্ঞানী সুফিয়ান তায়েহ ফিলিস্তিনে ইউনেস্কোর জ্যোতির্বিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান শাখার চেয়ারপারসন নিযুক্ত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স ও আল জাজিরা











