spot_img

পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে পাশের দেশের গণমাধ্যম অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরে এক সফরে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে।

এসময় জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তাদেরও আইনের আওতায় আনব। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ